ঢাকা, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

আশ্রয়ণ প্রকল্পে বড় দুর্নীতি হয়েছে : রিজভী

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেছেন, আশ্রয়ণ প্রকল্পে বড় দুর্নীতি হয়েছে। প্রধানমন্ত্রী আশ্রয়ণ প্রকল্প করেছেন। সেটা ধ্বংস হয়ে যাচ্ছে; আর প্রধানমন্ত্রী বলছেন, এটাকে হাতুড়ি-শাবল দিয়ে ভেঙে ফেলা হচ্ছে। তিনি বলেন, এটার পেছনে যে লক্ষ কোটি টাকার দুর্নীতি হয়েছে সেটা প্রধানমন্ত্রী উল্লেখ করছেন না। যারা আশ্রয়ণ প্রকল্পে দুর্নীতি করেছে, তাদের কিন্তু তিনি ধরলেন না। তিনি অন্যদিকে দৃষ্টি নিক্ষেপ করলেন।


শুক্রবার (১০ সে‌প্টেম্বর) জাতীয় প্রেস ক্লা‌বের সাম‌নে বাংলা‌দেশ ইয়ুথ ফোরা‌মের এক মানববন্ধ‌নে তি‌নি এসব কথা ব‌লেন।


আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সমালোচনা করে বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘‌ওবায়দুল কাদের শুধু মিথ্যার গান গেয়ে যান। হঠাৎ করে এমন এমন কথা বলবেন, মনে হবে উনি বাংলাদেশের বিবেক নির্দেশিত ব্যক্তি। অথচ তিনি যে অকপটে মিথ্যা কথা বলছেন, সেটা তিনি বুঝতে পারেন না।’


মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ-সহ সংগঠনের নেতারা।

ads
ads
ads

Our Facebook Page